৪জুন অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভালুকা উপজেলার দুই ইউনিয়ন থেকে দুই নারী প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের একজন আওয়ামীলীগ থেকে অপরজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে পূরুষ প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোদ বৃষ্টি মাথায় নিয়ে গণসংযোগ করে যাচ্ছেন গ্রামে পর গ্রাম।নারী প্রার্থীরা গণসংযোগ পূরুষ প্রার্থীদের চেয়ে পিছিয়ে নেই।
জানাযায়,এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আ’লীগের নৌকা প্রতীক নিয়ে জেসমিন নাহার রাণী নির্বাচন করছেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী আকবর খান শিল্পী (ধানের শীষ),আ’লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান লোকমান হেকিম (চশমা),আতাউর রহমান(ঘোড়া),এসহাক তালুকদার(মোটর সাইকেল),বিএনপির বিদ্রোহী প্রার্থী মাজাহারুল ইসলাম(আনারস) প্রতীক নিয়ে ।
অপর দিকে ভালুকার শিল্প এলাকাখ্যাত ইউনিয়ন ১০নং হবিরবাড়ি থেকে রজনীগন্ধা ফুল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাহমুদা খানম শাপলা নির্বাচন করছেন। এ ইউনিয়নে প্রধান দুই দল আ’লীগ থেকে তোফায়েল আহমেদ বাচ্চু (নৌকা) ও বিএনপি থেকে মো: খলিলুর রহমান (ধানের শীষ), এছাড়াও খুবই শক্তিশালী আ’লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
জেসমিন নাহার রাণীর স্বামী মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান থাকা অবস্থায় যুবলীগ নেতা আ,ন,ম নূরুল মাউফ খান মোমেন গত ১৪ এপ্রিল হার্ডএ্যাটাকে মারা যাওয়ার পর তিনি প্রার্থীতা ঘোষণা করেন এবং দল থেকে তাকে মনোনয়ন দেন।
অপর দিকে হবিরবাড়ি ইউনিয়ন থেকে অ্যাভোকেট নজরুল ইসলাম খান বাবুর স্ত্রী উচ্চ শিক্ষায় শিক্ষিত মাহমুদা খানম শাপলা তার স্বামীর অনুপ্রেরণায় নির্বাচন করে যাচ্ছেন। শাপলা বলেন.স্বাধীনতার পর হবিরবাড়ি ইউনিয়নে কোন নারী চেয়ারম্যান প্রার্থী হয়নি,আমি যদি চেয়ারম্যান হতে পারি তাহলে এ ইউনিয়নে পরিবেশের সমস্যা,নারী অধিকারের পাশাপাশি শিক্ষার,রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাবো।
ফেইস বুকের বিভিন্ন স্ট্যাটজ থেকে শোনা যাচ্ছে উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়নের নির্বাচন হাইকোর্ট থেকে ৩ মাসের জন্য স্থাগিত করা হয়েছে। স্থগিতের স্বপক্ষে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন প্রকার উপযুক্ত দালিলিক প্রমান পাওয়া যায়নি।


0 comments:
Post a Comment